যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুবদলের ফুলেল শুভেচ্ছা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল

সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক মতবিনিময়কালে মহানগর নেতৃবৃন্দ যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস ও সমর্থন ব্যক্ত করেন। তারা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গণমুখী সংগঠনে পরিণত হবে।

এ সময় সংগঠনের তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও বেগবান করা, যুবসমাজকে সংগঠিত করা এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন: জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক: দোয়া মাহফিলে ডা. রফিকুল ইসলাম

নেতৃবৃন্দ যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সফল নেতৃত্বে সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের ভূমিকা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।