রুশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৪ | আপডেট: ১২:৩৫ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন রুশ রাষ্ট্রদূত।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা