ছাত্রদলের মডেল রাজনীতিতে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশীদারিত্ব থাকবে: নাছির উদ্দীন

বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৪ | আপডেট: ১০:০৭ অপরাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ বাংলাবাজার পত্রিকা
ছবিঃ বাংলাবাজার পত্রিকা

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষে 'মডেল ছাত্র রাজনীতি'র কথা ভাবছে জাতীয়তাবাদী ছাত্রদল ৷ মডেল ছাত্র রাজনীতিতে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশীদারিত্ব রাখতে চায় সংগঠনটি ৷ ছাত্রদলের এমন পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৷ 

বৃহস্পতিবার  বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও সাহেবেরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন ৷

আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ

তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তথাকথিত ছাত্র রাজনীতির নামে ছাত্র রাজনীতির সিস্টাচার নষ্ট করেছে৷ শুধু তাই নয়, ভিন্নমত দমনের মাধ্যমে নিজেদের ফ্যাসিস্ট কর্তৃত্ব স্টাবলিস করেছে৷

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির বলেন, ছাত্র রাজনীতির গুনগত পরিবর্তনের লক্ষে ছাত্রদল কাজ করছে৷ ভিন্নমত দমন নয়, ভিন্নমতকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে৷ এটি ছাত্র রাজনীতির জন্যে অবশ্যক৷

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক

আগামীর ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা জানতে সাংগঠনিক সফরের যান তিনি ৷ গত কয়েকদিন ধরে বরিশাল বিভাগের  বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি ৷ 

এসময় ক্যাম্পাসে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপন করেন তিনি । তিনি জানান, মূলধারার বাইরে থাকা মাদ্রাসা শিক্ষাকে কিভাবে মূলধারায় নিয়ে আসা যায় তা নিয়ে শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করেছি এবং ছাত্র রাজনীতির ভবিষ্যত নিয়ে ছাত্রদলের পরিকল্পনা তুলে ধরেছি।

স্বাধীনতার ৫ দশকে মাদ্রাসা শিক্ষার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়নি। মাদ্রাসা শিক্ষার্থীদের পিছিয়ে দেয়ার জন্য ফ্যাসিস্টরা ব্লেইমিং রাজনীতিতে তৎপর ছিলো। মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থার মূল স্রোতে নিয়ে আসার জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।  মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৎপর রয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। অনেকেই তাদের এ অবদানকে সেভাবে স্বীকার না করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্বীকার করছে এবং তাদের অবদানকে দেশের সামনে তুলে ধরার ব্যবস্থা গ্রহণ করছে।