দেশে কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ হবে না: সালাহউদ্দিন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:২৮ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ করা হবে না।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলন–এ তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

সালাহউদ্দিন বলেন, “উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেপ্তার করা যায় না, আর ইমাম-খতিব তো দূরের কথা। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল।”

তিনি রাজনৈতিক প্রয়োজনে মসজিদকে ব্যবহার করার প্রবণতা বন্ধ করারও আহ্বান জানান। তিনি বলেন, “দুনিয়ার কোনো কার্যক্রম যেন মসজিদে প্রশ্রয় না পায়। রাজনৈতিক চর্চার যথেষ্ট জায়গা রয়েছে। ইমামদের বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত।”

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

সালাহউদ্দিন সম্মেলনে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেন এবং বলেন, দেশের নবযাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে।