শুক্রবার জুলাই এক্সপ্রেসওয়েতে পরিচ্ছন্ন করবে বিএনপি

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:১৯ পূর্বাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে অনুষ্ঠিত অভূতপূর্ব জনসমাবেশের পর রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সকল বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু করবে।

গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি জানান, ঐতিহাসিক এই প্রত্যাবর্তনে জনদুর্ভোগের পাশাপাশি প্রোগ্রামের জন্য ময়লা আবর্জনার অবস্থায় পড়ে আছে। বিএনপি উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তা পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযোগী করা হবে।

আরও পড়ুন: বিশ্বের ৫৪ দেশের রাজনীতিবিদদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়াল