কারাগার সম্পর্কে গাজী সালাউদ্দিনের বক্তব্যের প্রমাণ দেওয়ার কারা কর্তৃপক্ষের অনুরোধ
বগুড়া জেলা কারাগার গাজী সালাউদ্দিন তানভীর (যুগ্ম সদস্য সচিব, এনসিপি, বগুড়া) এর কারাগার সংক্রান্ত বক্তব্যের বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্যঃ-
সম্প্রতি গাজী সালাউদ্দিন তানভীর (যুগ্ম সদস্য সচিব, এনসিপি, বগুড়া) কর্তৃক সাংবাদিক সম্মেলনে বগুড়া জেলা কারাগারে অবস্থানকালীন সময়ে কারাগার সম্পর্কে প্রদত্ত বক্তব্য কারা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রকৃত তথ্য জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আরও পড়ুন: আশুলিয়ায় মহাসড়কে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
গাজী সালাউদ্দিন তানভীর গত ৫ আগস্ট ২০২৬ তারিখে বগুড়া জেলা কারাগারে আগমনের পর থেকে সেখানে আটক ছিলেন। পরবর্তীতে অসুস্থতার কারণে তাকে কারা হাসপাতালে ভর্তি রাখা হয়। শারীরিক অসুস্থতার জন্য তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পরবর্তীতে অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকায় প্রেরণ করা হয়। পরবর্তীতে তিনি ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে জামিনে মুক্তি লাভ করেন।
তার উত্থাপিত অভিযোগের ভিত্তিতে কারা কর্তৃপক্ষ পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই-বাছাই করে নিশ্চিত করে বলতে চায় যে, বগুড়া জেলা কারাগার এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানকালে তার প্রতি কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতনের কোন ঘটনা ঘটনা ঘটেনি এবং কোনো স্টাফ তার সঙ্গে অসদাচরণ বা খারাপ আচরণ করেননি।
আরও পড়ুন: পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
এছাড়া, কোনো বন্দিকে রাতের বেলায় কারাগার থেকে বাইরে বের করে দিয়ে পুনরায় ভোরবেলায় কারাগারে ফিরিয়ে আনার মতো কোনো ঘটনা বগুড়া জেলা কারাগারে ঘটেনি। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত। কারা কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের বক্তব্যের ফলে কারা বিভাগ সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে ।
উল্লিখিত অভিযোগের পক্ষে যদি তার কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, নথি, ভিডিও, অডিও, সাক্ষ্য বা অন্য কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে থাকে, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রকৃত তথ্য যাচাই না করে কারাগারের মত একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।





