পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

Sadek Ali
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে মাহবুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পাঁচটার দিকে উপজেলার ৬ নম্বর তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে হাচ্ছানুর রহমান (২৩) ফল কাটার চাকু দিয়ে তাঁর বাবার বুকের ডান পাশে আঘাত করেন। 

আরও পড়ুন: পূর্ব অষ্টগ্রামে নির্বাচনী হাওয়া, চেয়ারম্যান পদে আলোচনায় আবুল বাশার বাবু

গুরুতর আহত মাহবুর রহমানকে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন: কিশোরগঞ্জে হাওরে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত মাহবুর রহমান চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফয়েজ উদ্দিন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।