বেতাগীতে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Shahrier Islam Pallab
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৭ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে গত ২২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে ফয়সাল মৃধা নামে এক যুবকের বিরুদ্ধে। হামলায় শিশুটির সামনের তিনটি দাঁত পড়ে যায় এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা অবস্থায় রয়েছে।

ঘটনার পরদিন ২৩ (সেপ্টেম্বর)  বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। তবে মামলার পরও অভিযুক্ত ফয়সাল মৃধাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।  এই ঘটনায় জড়িত সন্দেহে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: রাস্তা নিয়ে বিরোধের জেরে বাবা–মেয়েসহ ৩ জনকে ইয়াবা দিয়ে ‘ফাঁসানোর চেষ্টা’

এদিকে ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ফয়সাল মৃধাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ফয়সালের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিশুর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা উদ্বিগ্ন। তারা দ্রুত তাকে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আহত শিশুটির নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন: দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

পুলিশের থেকে যানাগেছে, এই ঘটনায় জড়িত সন্দেহে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে ফয়সালকেও গ্রেফতার করা হবে।