ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা
নির্বাচন ঘিরে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রাজনৈতিক অঙ্গনের নানা শঙ্কা কাটিয়ে ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। এর মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের অনিশ্চয়তা দূর হবে বলে আশা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন। মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টির ফলাফল পাওয়া গেছে। এতে রুমিন ফারহানা পেয়েছেন ৯ হাজার ৬৪৮ ভোট।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এর ফলাফল পরিবেশন নির্বাচন কমিশন থেকে সরাসরি ...
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৬ হাজার ৭৪৫ ভোট।
অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল আসার পরই চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: রংপুরের ৬ আসনের ৫টিতে জয়ের পথে জামায়াত জোট, একটিতে এগিয়ে বিএনপি





