বিশাল ব্যবধানের জয়ে সংসদে আসছেন ছয় নারী প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা ২০৭টি আসনে জয় পেয়েছেন।
এই ২০৭ আসনের বিজয়ীদের মধ্যে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। পাশাপাশি একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
আরও পড়ুন: অল্প ভোটে হেরে গেলেন আলোচিত নাসীরুদ্দীন পাটওয়ারী
বিজয়ী নারী প্রার্থীরা হলেন— মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল এবং নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।





