বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত এমপিরাও শপথ নেবেন না: তাহের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০৫ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নবনির্বাচিত এমপিরা কোনো শপথই নেবেন না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: মির্জা আব্বাস-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

তাহের বলেন, দুপুর ১২টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে এবং তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তাহলে জামায়াতের এমপিরা কোনো শপথই নেবেন না। কারণ তাদের মতে, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে শপথ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আরও পড়ুন: মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতার

রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপিকে আগে শপথ পড়ানো হয়।