বৈশাখী শোভাযাত্রার আয়োজন করলো জামায়াতে ইসলামী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩৫ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে দেশীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিজাতীয় প্রভাব প্রতিরোধের আহ্বান জানিয়ে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রমনা পার্কে গিয়ে শেষ হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের প্রতীক পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলসহ নানা লোকজ উপকরণ বহন করা হয়। বাঙালিয়ানার সাজে শিশুদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

এ সময় দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানের পরিবেশনায় উৎসবমুখর আবহ সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা গান ও আনন্দের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেন।

শোভাযাত্রার আগে আয়োজিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতির চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার করে বাঙালির সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার আহ্বান জানান।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

এ সময় বক্তারা এমন সংস্কৃতি পরিহারের আহ্বান জানান, যা ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর পরিপন্থী বলে তারা উল্লেখ করেন।