বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা
দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আরও পড়ুন: সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
তিনি জানান, ঈদুল আজহার বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচির সময়সূচিতে কিছুটা নমনীয়তা রাখা হয়েছে। কেউ চাইলে নির্ধারিত সময়ের দুই-একদিন পরেও কর্মসূচি পালন করতে পারবেন। আমরা ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে ঈদুল আজহা রয়েছে। এ কারণে কেউ যদি দুই-একদিন পরে কর্মসূচি পালন করে, সেটিও করতে পারবে।”
তিনি আরও জানান, আগামী ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতকে কিছু জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান
বিএনপির ঘোষিত কর্মসূচির মধ্যে বিভিন্ন দোয়া মাহফিল, আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও সামাজিক কর্মসূচি অন্তর্ভুক্ত থাকতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।





