ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ৪:০২ পূর্বাহ্ন, ১১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক ডা. পাভেলকে দেখতে যান তিনি। এ সময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

হাসপাতালে অবস্থানকালে ডা. বিটু অধ্যাপক ডা. পাভেলের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

জানা গেছে, হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে আকস্মিক জটিলতা (মায়োকার্ডিয়াল ইনফার্কশন) জনিত কারণে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বর্তমানে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ। দেশের চিকিৎসা অঙ্গনের অন্যতম বিশিষ্ট এই সার্জন দেশে-বিদেশে তাঁর অবদানের জন্য সুপরিচিত। তিনি ‘সার্ক আইকন অব সার্জন’ সম্মানে ভূষিত হয়েছেন এবং বর্তমানে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।