লাইভে আসলেন তামিম-মুশফিক, জানালেন আসল ঘটনা

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর দেশের ক্রিকেটাঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। অবশেষে বুধবার সন্ধ্যায় লাইভে এসে ওই ফোনালাপের নেপথ্য ঘটনা খোলাসা করেছেন তামিম ইকবাল।

আজ (বুধবার) সন্ধ্যা ৭টায় কথামতো লাইভে আসেন তামিম। এ সময় আরও যুক্ত ছিলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং সর্বশেষে যুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদও। 

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

লাইভে তামিম জানান, ঈদ উপলক্ষ্যে নগদের একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে ২৪ জন গ্রাহককে জমি উপহার দেওয়া হবে। সেই ক্যাম্পেইনে জয়ের জন্য দুইজন বা তিনজন করে দল গঠন করে লেনদেন করতে হবে। সেই দলেই মুশফিককে রেখেছিলেন তামিম। তবে মুশফিক বের হয়ে গেছেন। 

মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই তাদের ফোনালাপ। যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন: বাংলাদেশ কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেল না, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়