অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬ | আপডেট: ৪:৪৪ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এখন লক্ষ্য সফরকারীদের হোয়াইটওয়াশ করা।

আরও পড়ুন: স্পেনকে রুখে দেওয়া নায়ক ভোজিনহার আবেগঘন গল্প, পাশে ছিলেন না মা

শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে চোট পাওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-কে বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে পেসার নাহিদ রানা-কে।

তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। মিরাজের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন: বাংলাদেশে তৈরি জার্সি পরে রেকর্ড কেপ ভার্দের

বাংলাদেশের একাদশ:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।