দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ঢাকার সিএনজি স্টেশন বন্ধ ঘোষণা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৫ | আপডেট: ১২:১০ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসে ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

আরও পড়ুন: বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ল, কিলোমিটারপ্রতি নতুন হার নির্ধারণ

এতে বলা হয়, রমজান মাসে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

রমজানে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: মেট্রোরেলের সময় বাড়ছে, রাতে চলাচল বাড়তে পারে আরও ৫০ মিনিট