পাইকপাড়াসহ আশপাশের এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ছবিঃ সংগৃহীত
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানীর দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর ও বটতলা এলাকার একাংশসহ আশপাশের এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা এসব এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
আরও পড়ুন: এবার দুর্গাপূজায় মিলছে টানা ছুটি, কারা কতদিন পাবেন?
গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রাজধানীর সড়কে ময়লা, ধানমন্ডি-মিরপুর রোড পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক





