জয়পুরহাটে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
ছবি : সংগৃহীত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।
উপজেলার মালিপাড়া এলাকায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: অতিবর্ষণ ও পাহাড়ধসে মৃত বেড়ে ৫৪, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজারের বেশি পরিবার
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: হরিদাসের অর্থের উৎস ও দাতাদের পরিচয় জানতে চায় পুলিশ





