ত্রিশালে বাস চাপায় নিহত বেড়ে ৬

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৩ | আপডেট: ১০:৩১ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় পোশাক কর্মীসহ ৬ জন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানা, ফায়ার সার্ভিস সদস্য ও প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানায়, চেলেরঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বাস মেরামতের সময় অন্য একটি বাস ওভার টেকিংয়ের সময় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের যাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর একজন নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেলে কলেজ (মমেক) হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের আরও ১০ যাত্রী আহত হয়।

আরও পড়ুন: ৮০ শতাংশ রোগীর ভরসা শরীয়তপুর সদর হাসপাতাল

নিহতরা হলেন- জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল বাজারের আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (২৮), সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকার সাইফুল ইসলামের ছেলে লিটন মিয়া (৩২), জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মারুয়াখালী গ্রামের আলতাফ হোসেন (৬০), সোহেল মিয়া ও অজ্ঞাত এক নারী।

ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪