কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়। ছবিঃ সংগৃহীত
তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টির জন্য কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের চিকনীরচর মধ্যে পাড়া ভুরভুরিয়া বিলের উত্তর পাশে পতিত জমিতে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ
নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন দেওবন্দীর। নামাজে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে খুতবা পাঠসহ সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।
নামাজে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা ক্বারি আব্দুল খালেক, চিকনীরচর মধ্যে জামে মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসাইন, সাবেক ইউপি সেলিম মিয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা।
আরও পড়ুন: আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার





