চলনবিলের বুকে কবিতা-সাহিত্য আড্ডা, গুণীজন সম্মাননা

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর)
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:৪৮ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলনবিলের মনোমুগ্ধকর পরিবেশে কবিতা পাঠ, সাহিত্য আড্ডা ও স্মৃতিচারণের মাধ্যমে এক ব্যতিক্রমী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে নাটোরের স্বেচ্ছাসেবী সংগঠন 'অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ'।

আরও পড়ুন: কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার তাগিদ

এই আয়োজনে একঝাঁক নবীন ও প্রবীণ কবি, সাহিত্যিক, লেখক এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। নৌকাযোগে তারা চলনবিলের কুন্দইল, তিশিঘালী, বিলশা এবং ১০ নম্বর ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এস. এম. রাজু আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব-এর সঞ্চালনায় আয়োজিত এই সাহিত্য আসরে প্রবীণ কবি আবুল হোসেন, আজাহার আলী, বাকি বিল্লাহ রশিদী, জুলহাজ কায়েম এবং তরুণ কবি সামাউন ও রনজু রাহাতসহ অনেকে স্বরচিত কবিতা পাঠ করেন।

আরও পড়ুন: আটগ্রাম নালুহাটিতে ৫০ মিটার বেড়িবাঁধ ধস, শুকনো মৌসুমেই সংস্কারের দাবি স্থানীয়দের

সাহিত্য আড্ডা শেষে পরিষদের পক্ষ থেকে তিন প্রবীণ কবির হাতে গুণীজন সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

এই ধরনের ব্যতিক্রমী আয়োজন চলনবিলের সাহিত্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে বলে মনে করছেন আয়োজকরা।