নুরাল পাগলের মরদেহ পোড়ানোর ঘটনায় নজরুল ইসলাম নজির গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৬ পূর্বাহ্ন, ২৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মরদেহ পোড়ানোর সময় তেল ছিটিয়ে আগুনের শিখা বাড়ানোর অভিযোগে নজরুল ইসলাম নজির (৩৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আকবর শেখের ছেলে এবং নাসের মাতুব্বর পাড়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

রাজবাড়ীর পুলিশ সুপার শরীফ আল রাজীব জানিয়েছেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, নজরুল ইসলাম নজির মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।

আরও পড়ুন: ওয়ালটন প্লাজার উদ্যোগে লক্ষ্মীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগের ঘটনায় তার ভক্ত রাসেল মোল্লা নিহত হওয়ার পর নিহতের বাবা আজাদ মোল্লা অজ্ঞাতনামা ৩,৫০০–৪,০০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগ আনা হয়।

এই মামলায় নজরুল ইসলাম নজিরসহ এখন পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: এমপি সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে কাপাসিয়ার ৮০ শিক্ষার্থী

উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) জুম্মার নামাজের পর ঈমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে নুরাল পাগলের দরবারে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয় এবং নিহত হন ভক্ত রাসেল মোল্লা। এ সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হলে ১০–১২ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় আরেকটি মামলায় ৩,৫০০ জনকে আসামি করা হয়, যেখানে এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।