মুন্সিগঞ্জ শ্রমিকলীগ সভাপতির ঝুলন্ত মরদেহ গাজীপুরে উদ্ধার

Sanchoy Biswas
বশির আহমদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:০৮ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস আলী (৪৭)-এর ফাঁসিতে ঝুলন্ত লাশ গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে গাজীপুর মহানগরের উত্তর ছায়াবিথি এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

মৃত মো. আক্কাস আলী মুন্সিগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মেহেদী হাসান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আক্কাস আলী ১৫-২০ দিন আগে তার গাজীপুরের বন্ধু জাহিদ হাসান ডালীর বাসায় বেড়াতে আসেন এবং ঢালীর আবেদ প্লাজার ৫ম তলায় একটি কক্ষে ওঠেন। আক্কাস আলী মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক। ব্যবসায়িক লোকসানের কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। আর্থিক সংকটের কারণে প্রায় সময় পরিবারে লোকজনের সাথে তার ঝগড়া-বিবাদ হতো। এর আগেও আক্কাস আলী দুইবার আত্মহত্যার চেষ্টা করেছেন। এসব নিয়ে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্থ ছিলেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোমবার সকাল সাড়ে ১০টার থেকে পৌনে তিনটার মধ্যে যে কোনো সময় বাসায় কেউ না থাকার সুবাদে রুমের ভিতর সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।