আমাদেরকে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে: সাইফুল আলম খান মিলন

Sanchoy Biswas
ইউসুফ আলী, প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামের আমীর নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ১৭ অক্টোবর সকাল ৮:৩০ টায় নারায়ণগঞ্জ শহরের এক স্থানীয় মিলনায়তনে আমীরে জামায়াতের নির্বাচন উপলক্ষে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাজ করা হবে: মির্জা ফখরুল

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন। এসময় তিনি জামায়াতের উপর অতীতের অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে বক্তৃতা শুরু করেন। তিনি বলেন, “এই জমিনে আমাদের শহীদদের রক্ত ঝরেছে, তাদের রক্ত বৃথা যেতে পারে না। আমাদেরকে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভালোবাসা ছাড়া কেউই ভালো কিছু করতে পারবে না।”

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় উক্ত সম্মেলনে মহানগর সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন সহ মহানগর কর্মপরিষদ সদস্য, থানা আমীর, সেক্রেটারি এবং সকল রুকন (সদস্য) উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নান্দাইলের বাহাদুরপুর হাউজ লোকে-লোকারণ্য, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস