দেশ হারাল গণতন্ত্রের এক আপসহীন নেত্রী, শোকবার্তায় হাজী আবু মোহাম্মদ মাসুম

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৬ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা সাবেক ছাত্রদলের সহ-সভাপতি হাজী আবু মোহাম্মদ মাসুম।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আরও পড়ুন: সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৫৭ লাখ টাকার মালামাল আটক

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক আপসহীন নেত্রী। স্বৈরাচার ও অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারাল।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য বাধা, নির্যাতন ও ব্যক্তিগত শোক সহ্য করেও তিনি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় অবিচল ছিলেন। তাঁর ত্যাগ, নেতৃত্ব ও আদর্শ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন: মমেকে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ৭ দিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত

হাজী আবু মোহাম্মদ মাসুম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।