যৌথবাহিনীর অভিযানে উখিয়াতে ১৫শ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে শরণার্থী ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত দেড় হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশেপাশের এলাকায় এই অভিযান শুরু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন যৌথবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। তারা জানায় অভিযান এখনো অব্যাহত রয়েছে। যৌথবাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠপর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এতে রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী অন্তত হাজারখানেক রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গা ক্যাম্পের প্রশাসনের অনুমতি ও অবহিত করা ছাড়াই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছিল।অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যৌথবাহিনীর সংশ্লিষ্টরা।
এর আগে চট্টগ্রামের দোহাজারির বার্মা কলোনিসহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয় বলে নিশ্চিত করেন সেনাবাহিনী।
আরও পড়ুন: আশুলিয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার পলাতক আসামি গ্রেপ্তার





