গাজীপুরে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১৭ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে গুলি, দেশীয় অস্ত্র এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত মধ্যরাতে ধীরাশ্রমের যুগীতলা এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে এগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল জানান, শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি, বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যুগীতলা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের বড় চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানকার নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনে রাতের অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং দুটি হাসুয়া উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুমার নদীর পাড়ে রাতারাতি দোকানঘর, হতদরিদ্রের জমি দখলের অভিযোগে উত্তাল নগরকান্দা