এক আল্লাহর ছাড়া কাউকে গোনার টাইম নাই: নাসির উদ্দিন পাটোয়ারী

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০৪ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারি দলকে ইঙ্গিত করে বলেছেন, আমাদের অধিকার কেউ দিবে না— উনারা হচ্ছেন ওল্ড গার্ডস, উনারা এখন পুরনো বন্ধবস্তে আছে, সবকিছুতে রাজি কিন্তু জায়গা ছাড়তে রাজি নয়। 

তিনি সরকারি দলকে ইঙ্গিত করে বলেন, আপনারা আপনাদের জায়গায় থাকেন—কিন্তু চাঁদাবাজি দুর্নীতি করবেন না, গ্যাংস্টার মাফিয়াগিরি করবেন না, যদি করেন তাহলে কিভাবে আপনাদের সাইজ করতে হয় তা আমাদের ভালো করে জানা আছে। 

আরও পড়ুন: জৈন্তাপুরে হাওর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুধবার (৪ মার্চ) সিলেটে জাতীয় নাগরিক পার্টির দলীয় ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদ সরকারের আমলে তরুণদের বাক-স্বাধীনতাকে চেঁপে ধরেছিলেন উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, শেখ হাসিনা তরুণদের এমন জায়গায় নিয়ে গিয়েছিল,  যেখানে কথা বললেই রাজাকার বলে জেলে নিয়ে যেতো, নামাজ পড়লেই শিবির বলে ধরে নিয়ে যেতো। তিনি বলেন, যোগ্যতা থাকার পরও তরুণরা চাকরি পায়নি, চাকরি দিতো ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগদের। যার কারনে আমরা শেখ হাসিনার রাজত্ব কান কান করে  ভারতে পাঠিয়ে দিয়েছি বলে গর্ব বোধ করেন। 

আরও পড়ুন: আশুলিয়ায় ফের বিতর্কে এসআই আনোয়ার, ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত

নাসির উদ্দিন পাটোয়ারী নতুন সরকারের প্রতি ঈঙ্গিত করে বলেন, দেশে আবারও জগণ্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের মত প্রশাসনে দলীয়করণ শুরু হয়েছে—সোয়েটার কোম্পানির এক ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দিয়েছে, দুদকে পরিচালকদের জোর করে বের করে দিয়েছে যাতে দুদক দুর্নীতির কালো বিড়াল বের করতে না পারে, বিদেশে যারা মাফিয়া গুষ্টি পালিয়ে ছিলো তাদের সবাইকে দেশে আসার সুযোগ করে দিয়েছে এই নতুন সরকার। 

তিনি সরকারকে সংশোধনীর সুযোগ দিয়ে বলেন, আপনাদের যদি হেদায়েত না হয় আমরা তাবলীগের দাওয়াতি কার্যক্রমের মত দাওয়াত দিতে থাকবো এরপরও যদি আপনাদের হেদায়েত না হয় তাহলে আপনারা ভয়ংকর মোকাবিলার সম্মুখীন হবেন, এখন আমাদের মুখ চলছে সামনে দিকে আমাদের মুখ নয় অন্য কিছু চলবে। আমাদের হয়তো মৃত্যু না হয় নতুন বাংলাদেশ গড়বো এক চুলও এখান থেকে আমাদের সড়াইতে পারবে না। একমাত্র উপরওয়ালা ছাড়া আমরা কাউকে ভয় পাইনা। তিনি আমাদের রিযিকদাতা মালিকদাতা।

সিলেটের সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পাটোয়ারী বলেন, সিলেটের অনেক সড়ক চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন।

তিনি বলেন, সিলেটে আসার পথে বিভিন্ন সড়কের অবস্থা দেখে তিনি বিস্মিত হয়েছেন। অনেক জায়গায় সড়ক এতটাই খারাপ যে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে। তিনি স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের মাধ্যমে যেন এসব সড়কের বাস্তব চিত্র তুলে ধরা হয়।

তিনি আরও বলেন, যাদের সামর্থ্য আছে তারা সহজেই বিমানযোগে বা অন্যভাবে ঢাকায় যেতে পারেন। কিন্তু শ্রমজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন এসব খারাপ সড়ক দিয়েই চলাচল করতে হয়, যা তাদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বক্তব্যে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে সবাই নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। তিনি সিলেটের মানুষকে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তব্যের শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।