রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের মতবিনিময় ও ইফতার

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৫০ পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার উম্মুক্ত করার স্বার্থে নরসিংদী জেলা রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশন এর উদ্যোগে এক মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে হোটেল বেঙ্গল ব্লুবেরিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আরও পড়ুন: খুলনায় বাটা শো-রুমে ঢুকে শ্রমিক নেতাকে গুলি করে হত্যা, আটক ১

নরসিংদী ওভারসিজের স্বত্বাধিকারী ও জেলা রিক্রুটিং লাইসেন্স ওর্নাস এসোসিয়েশনের আহ্বায়ক শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও এরোমা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোরশেদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন (এমপি)। বিশেষ অতিথি ছিলেন এনাম ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এনামুল হক।

এসময় সংসদ সদস্য খায়রুল কবির খোকন তার বক্তব্যে বলেন, বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের সুযোগ তৈরি এবং তা সব রিক্রুটিং এজেন্সির জন্য অবারিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: জৈন্তাপুরে হাওর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, জনগনের নির্বাচিত বর্তমান সরকার রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে তাদের সকল সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে  সিন্ডিকেট ভেঙে শ্রমবাজার মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেই সাথে রিক্রুটিং এজেন্সি গুলোকে

মানবপাচার, জোরপূর্বক শ্রম, মানি লন্ডারিং বা অন্য কোনো অপরাধে সংশ্লিষ্ট না থাকার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম খোকন বলেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কয়েক লাখ শ্রমিকের চাহিদা আছে। বেশ কয়েকটি দেশ থেকে শ্রমিক নেয়া শুরু হলেও বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। এতে দেশ রেমিট্যান্স হারাচ্ছে, এজেন্সিরাও ব্যবসা হারাচ্ছে, আর কর্মপ্রত্যাশী মানুষ বেকার হয়ে আছে। আমরা চাই সব শ্রমবাজার দ্রুত উন্মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত করা হোক শ্রমবাজার। 

এসময় এরোমা ইন্টারন্যাশনাল, কে.এম ওভারসিজ, ফেইথ ইন্টারন্যাশনাল, এয়ার টপ ইন্টারন্যাশনাল, কাদের এসোসিয়েট, গুডলিংক ওভারসিজ, আকবর এন্টারপ্রাইজ, এনাম ইন্টারন্যাশনাল, এম সি ও সহ বিভিন্ন রিক্রুটিং এজেন্সি'র স্বত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন।