আপেল মাহমুদ প্রত্যাহার

কক্সবাজার টুরিস্ট পুলিশে এসপির দায়িত্বে উত্তম পাঠক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৫৭ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ টুরিস্ট পুলিশের কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার আপেল মাহমুদ কে প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজার টুরিস্ট পুলিশের দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার উত্তম পাঠককে। অতিরিক্ত দায়িত্বে নতুন পুলিশ সুপার শনিবারই যোগদান করছেন। দীর্ঘদিন ধরে কক্সবাজার টুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা পুলিশ সুপার আপেল মাহমুদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগে গণমাধ্যমে প্রতিবেদন আশায় তাকে প্রত্যাহার করে নতুন পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে বলে টুরিস্ট পুলিশ সূত্র জানিয়েছে।

আপেল মাহমুদের বিরুদ্ধে অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরাকে প্রদান করে একটি তদন্ত কমিটি করেছে পুলিশ সদর দপ্তর। নতুন পুলিশ সুপারের দায়িত্বে আসা  পুলিশ সুপার উত্তম পাঠক বাংলাবাজার পত্রিকাকে জানান অতিরিক্ত দায়িত্ব হিসেবে কক্সবাজার রিজিয়নের দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে ৪ সন্তানের জননীকে ধর্ষণ, গ্রেফতার ১

আপেল মাহমুদ ছুটিতে দেশের বাইরে আছেন। এদিকে টুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান জানান।  কক্সবাজার টুরিস্ট পুলিশের দায়িত্বে চট্টগ্রামের রিজিওনের পুলিশ সুপার উত্তম পাঠককে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পরে বিষয়টি দেখা হবে। এদিকে পুলিশ সুপার আপেল মাহমুদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নারী কেলেঙ্কারি ও অপেশাদার নানা আচরণের বিষয় কক্সবাজারের টপ অফ দা টাউন।