ময়মনসিংহে ২৪ ঘণ্টায় হামের প্রকোপে ৪৭ শিশু হাসপাতালে ভর্তি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৩৫ অপরাহ্ন, ২৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন শিশু ভর্তি হয়েছে। এতে বর্তমানে সেখানে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে।

শুক্রবার (২৪ এপ্রিল) হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জনের প্রাণহানি

হাসপাতাল সূত্রে জানা যায়—

* ১৭ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট ভর্তি: ৭৯৫ শিশু

আরও পড়ুন: হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল দুই ভাইসহ ৩ জেলের

* সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে: ৭০২ শিশু

* গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে: ৩৫ শিশু

* মোট মৃত্যু: ১৬ শিশু

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার জন্য তিনটি মেডিকেল টিম কাজ করছে। আক্রান্ত শিশুদের পর্যবেক্ষণ ও চিকিৎসা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, হাম প্রতিরোধে অভিভাবকদের সচেতন থাকা জরুরি। বিশেষ করে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।