নেত্রকোণায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩
নেত্রকোণার দুর্গাপুরে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে।
নিহত হলেন, দুর্গাপুর পৌর শহরের তেরী বাজর এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে ওয়াহিদুল ইসলাম কেলিস মৃধা (৩২)।
আরও পড়ুন: বন্যহাতির লোকালয়ে হানা, ফসল বাঁচাতে নির্ঘুম কৃষক
আটকেরা হচ্ছেন, একই এলাকার মজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (৩১), তার মা নূরুন্নাহার ও তার ভগ্নিপতি মাজেদুল ইসলাম। রাতেই অভিযান চালিয়ে নুর মোহাম্মদের মা ও ভগ্নিপতিকে তাদের বাসা থেকে আটক করে পুলিশ। আর রবিবার সকালে নেত্রকোণা শহরে অভিযান চালিয়ে মালনী এলাকা থেকে নূর মোহাম্মদকে আটক করে পুলিশ।
শনিবার মধ্য রাতে পৌর শহরের তেরী বাজার এলালায় এই ঘটনা হয়।
আরও পড়ুন: প্রবেশপত্র আটকে দেয়ায় এসএসসি পরীক্ষা দিতে পারেনি রায়হান
স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, কেলিস ও নুর মোহাম্মদ প্রতিবেশী। তাদের দুইজনের মধ্যে কথার কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শনিবার রাত ১১ টার দিকে নূর মোহাম্মদ ছুরি দিয়ে পেটে আঘাত করে। তখন স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ক্যালিসকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নেয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১ টার দিকে মারা যান কেলিস।
ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্যে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।





