মাওনা চৌরাস্তায় যানজট নিরসনে কঠোর উদ্যোগ, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ৮:০৫ অপরাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম এলাকা মাওনা চৌরাস্তায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি, যানজট নিরসন এবং রাস্তার ওপর গড়ে ওঠা ভাসমান দোকানপাট বন্ধের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় মাওনা চৌরাস্তার উড়াল সেতুর নিচে মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: বর্ষা শেষে ভোটের বাঁশি: ইউপি নির্বাচন দিয়েই কি শুরু হচ্ছে স্থানীয় সরকার ভোটযুদ্ধ?

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ এস.এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, মাওনা চৌরাস্তা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এ এলাকার সৌন্দর্য, শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, রাস্তার ওপর অবৈধ দখল ও ভাসমান দোকানপাট শুধু যানজটই সৃষ্টি করে না, জনদুর্ভোগও বাড়ায়। ব্যবসায়ী, প্রশাসন ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে মাওনাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগর এলাকায় পরিণত করা সম্ভব।

আরও পড়ুন: মীর্জাপুরের গোড়াই ইউপি চেয়ারম্যানের লাগামহীন দুর্নীতি

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ, মাওনা হাইওয়ে থানার ওসি মোঃ কামরুজ্জামান, বিএনপি নেতা মোসলেহ উদ্দিন মৃধা, ডা: সফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, এড: আহসান কবির, শাহজাহান মোড়ল এবং অধ্যাপক রফিকুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য সচিব ও কমিউনিটি পুলিশের সভাপতি বিল্লাল হোসেন বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রধান।

সভায় মার্কেট মালিক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মাওনা চৌরাস্তাকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।