ইকুরিয়া উচ্চবিদ্যালয়ের আবারও সভাপতি হলেন সাংবাদিক রাশেদুল হক
ছবিঃ সংগৃহীত
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সাংবাদিক রাশেদুল হক আবারও গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইকুরিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বাউফলে অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে বিএনপি, মানবিক উদ্যোগে প্রশংসায় এলাকাবাসী
কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হয়েছেন নাজমুল হক, অভিভাবক সদস্য নুরে আলম সিদ্দিকী এবং সদস্য সচিব করা হয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে।
এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনে নির্দেশ দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমোদনসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: নিকলীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার জব্দ ও ২ লাখ টাকা জরিমানা





