মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ১

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬ | আপডেট: ১০:১৭ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তানভীর ভূঁইয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। 

শুক্রবার (১২ জুন) সকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: আশুলিয়ায় চুরির অপবাদে নির্যাতনের পর রিকশাচালকের আত্মহত্যা

আটককৃত ব্যক্তি শিবপুর উপজেলার গাসিরদিয়া গ্রামের নাঈম ভূঁইয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ১,৫৫০ (এক হাজার পাঁচশ পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন এর নেতৃত্বে উপপরিদর্শক ইসহাক মিয়া উপপরিদর্শক রামকৃষ্ণ, সহকারী উপপরিদর্শক সুমন ও উপপরিদর্শক নাজমুল সহ সঙ্গী ফোর্সের সমন্বয় গঠিত পুলিশের দল শহরের বাসাইল এলাকার চক্ষু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে মাদক কারবারি তানভীরকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে এক হাজার পাঁচশ পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। 

আরও পড়ুন: কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

এবিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকের বিষয়ে জেলা পুলিশ জিরো টলারেন্স। মাদক রোধ এবং মাদক কারবারিদের গ্রেফতার করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। তিনি আরও বলেন মাদক ও অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত নরসিংদী মডেল থানায়  মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।