কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

Sadek Ali
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ৯:৫৪ অপরাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দায়িত্বপূর্ণ কুলাউড়া উপজেলার মুরইছড়া ও দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: আশুলিয়ায় চুরির অপবাদে নির্যাতনের পর রিকশাচালকের আত্মহত্যা

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির টহল দল ৩ হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়। একই সঙ্গে একজন চোরাকারবারিকেও আটক করা হয়েছে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, পুশইন প্রতিরোধ এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ