ভারতে পাচারের সময় ২টি মিনি পাওয়ার টিলার জব্দ, সিজারমূল্য ৪ লাখ টাকা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১:৩২ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার প্রত্যন্ত ও দুর্গম দুমদুমিয়াছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ২টি মিনি পাওয়ার টিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, ১৭ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ দুমদুমিয়াছড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমিরুল কাউসারের নেতৃত্বে একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে দুমদুমিয়াছড়া বিওপির চেকপোস্ট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ ২টি মিনি পাওয়ার টিলার জব্দ করা হয়। জব্দকৃত পাওয়ার টিলারগুলোর আনুমানিক সিজারমূল্য ৪ লাখ টাকা।

আরও পড়ুন: পুলিশ কর্মকর্তা দম্পতি গ্রেফতার

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, “বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুন: কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচারবিরোধী অভিযানে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।