আশুলিয়ায় ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ৫:০৮ অপরাহ্ন, ২০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

শনিবার (২০জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানাধীন জামগড়া শিমূলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ বিল্লাল হোসেন (৩২), মোঃ মুত্তাকিন (৫০) এবং বিউটি খাতুন (৩০)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের পরিমাণ ২০০ পিস, যার ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

ডিবি (উত্তর) সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মতিউর রহমানসহ একটি টিম অভিযানটি পরিচালনা করেন।

আরও পড়ুন: চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রিদুয়ান সিদ্দিকী

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।