আশা’র উদ্যোগে সিলেটজুড়ে বৃক্ষরোপণ অভিযান

Sadek Ali
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ন, ২১ জুন ২০২৬ | আপডেট: ২:০০ অপরাহ্ন, ২১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা আশা-র উদ্যোগে সিলেটে সবুজ উৎসবে রূপ নিয়েছে বৃক্ষরোপণ অভিযান। জেলা জুড়ে বিভিন্ন গ্রামে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা  হয়েছে সংস্থাটির সুবিধা ভোগী সদস্যদের মাঝে ।

প্রধানমন্ত্রী জনাব মোঃ তারেক রহমানের ২৫ কোটি চারাগাছ লাগানোর লক্ষ্যমাত্রার অংশ হিসেবে  সিলেট জেলা প্রশাসনের আহবানে নিজস্ব অর্থায়নে আশার ৫৯ টি ব্রাঞ্চের  কর্ম এলাকার সদস্যদের  মাঝে বিতরণ করা হয়েছে এই চারা গাছগুলো । গত ২০ জুন  সিলেট জেলা প্রশাসক সারোয়ার  আলমের নিকট  আশার বিভাগীয় ও জেলা কাযৃালয়ের কর্মকর্তাগন ২০৪টি চারাগাছ হস্তান্তর করার মাধ্যমে ও বৃক্ষ রোপণ করার মাধ্যমে কর্মসূচি উদ্ভোদনের পর  সারা জেলায় একযোগে বিতরন করা হয়  আরো ৭৯৯ টি বনজ, ফলজ ও  ঔষধি গাছের চারা । 

আরও পড়ুন: কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেফতার

আশা সিলেট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক বলেন, ” ঋন কাযক্রমে  আন্তর্জাতিকভাবে স্বনামধন্য সংস্থা আশা সারা দেশে শিক্ষা, চিকিৎসা. সদস্যদের অবসরভাতা প্রদান সহ নানাবিদ সামাজিক দায়িত্ব পালন করে  আসছে, কিন্তু বৃক্ষ রোপন কাযক্রমটি  আমাকে অন্যরকম তৃপ্তি দিয়েছে।”

একই আবেগ ও প্রত্যয়ের প্রকাশ ঘটিয়েছেন আশার দুই সিনিয়র  এডিশনাল ডিভিশনাল ম্যানেজার আবু তাহের চৌধুরী , মো:  শামছুল ইসলাম ও জেলা ব্যাবস্থাপক মো. আলাউদ্দীন আলী । আলোচনায় তারা বলেন, একদিন আমরা হয়তো থাকব না, সময়ের স্রোতে আমাদের পদচিহ্নও মুছে যাবে। কিন্তু এই গাছগুলো রয়ে যাবে মানুষের কল্যাণে, প্রকৃতির সেবায়।

আরও পড়ুন: তানোরে ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কার, মান নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা