সিএমএইচে মুশফিকুল ফজল আনসারীকে দেখতে গেলেন অধ্যাপক ডা. রফিকূল ইসলাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬ | আপডেট: ৮:২৯ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল—সিএমএইচে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

এ সময় তিনি মুশফিকুল ফজল আনসারী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

আরও পড়ুন: আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

বর্তমানে মুশফিকুল ফজল আনসারী সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ জুন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হৃদরোগ শনাক্ত হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: মহররম মাসের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা