কেন্দুয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

Sadek Ali
আব্দুল হাই সেলিম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ২৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় (নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতার প্রস্তুতির অভিযোগে আবু বকর নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গ্রেফতারকৃত আবু বক্কর (৪২) রাজনগর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন যুবলীগের নেতা ও সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে প্রথমে তাকে আটক করা হয়। পরে ডিবি পুলিশের একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: উলিপুরে যানজট নিরসন ও অকাল মৃত্যু রোধে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন