একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল
জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) তারা একযোগে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।
মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের স্ত্রী, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের
জানা গেছে, পদত্যাগকারী আইন কর্মকর্তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তারা একযোগে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে এতসংখ্যক আইন কর্মকর্তার একসঙ্গে পদত্যাগের পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। সংশ্লিষ্টদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
আরও পড়ুন: গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে
এ ঘটনায় আইন অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। পদত্যাগের কারণ এবং এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।





