কুলাউড়ায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি ডা. অরুণাভ দে, সম্পাদক অজয় দাস

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১১:২৮ অপরাহ্ন, ২৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (২৭ জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ডা. অরুণাভ দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। তিনি বলেন, “আমরা বাংলাদেশি। বাংলাদেশই আমাদের আত্মপরিচয়। এই জন্মভূমির পরিচয় সবার আগে। এ দেশে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে।” তিনি সম্মেলনের সফলতা কামনা করে বলেন, উপজেলার সকল মন্দির-গির্জার উন্নয়নে তাঁর চেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: রায়পুরে মা ও তিন মেয়ে হত্যা: অভিযুক্ত অন্তরের মরদেহ নিতে অস্বীকৃতি স্বজনদের

পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব অজয় দাস ও সুজিত দে-এর যৌথ সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আশু রঞ্জন দাস। অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নকুল চন্দ্র দাস, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ।

আরও পড়ুন: উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেনের ইন্তেকাল

সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ডা. অরুণাভ দে সভাপতি এবং অজয় দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে নতুন কমিটি গঠন করেন।