যুবদল নেতা ওয়ারেস উদ্দিন ফরাসের জানাজায় কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১০:৫৬ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোনা জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেস উদ্দিন ফরাসের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষ থেকে নেত্রকোনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নেত্রকোনা শাহ সুলতান কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন দলের কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ভেলকা শাহিন

জানাজায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট এবং কৃষিবিষয়ক সম্পাদক সানোয়ার আলম উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনিসহ নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, আল মামুন রনি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

জানাজায় বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।