কুলাউড়া বালিকা স্কুলে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান এ কর্মসূচির আওতায় বিদ্যালয়ে গাছের চারা রোপন সহ ছাত্রীদের মধ্যে দুইশত গাছের চারা বিতরণ করা হবে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ-নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সহ শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: অবসরে গেলেন প্রবীণ শিক্ষক হামিদ খান





