অবসরে গেলেন প্রবীণ শিক্ষক হামিদ খান
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মো. হামিদ খান দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কর্মজীবনের শেষ দিনে সহকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ও অশ্রুসিক্ত বিদায়ে সংবর্ধিত হন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এ. কে. এম. তাহিরুল হক, সিনিয়র শিক্ষক মো. আবদুল কাদির চৌধুরী, আব্দুল মজিদ, আব্দুল মোস্তাকিম চৌধুরী, কলছুমা খানম, কানন চক্রবর্তী, আব্দুস সামাদ, ফজলুল করিম, দিনেশ কুমার বৈরাগী, ঝুনু দাস, আবুল কামরান চৌধুরী, আতাউর রহমান, আফজাল হোসেন, রোমান খন্দকার, শাহীন আলম, জাহাঙ্গীর আলম, অপূর্ব রায়, দ্বীন মোহাম্মদ, সায়েদ আহমদ, মিজানুল হোসেন সিদ্দিকী, শ্যামাপদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
আরও পড়ুন: ড্রেনে রক্তাক্ত কুকুর, নির্যাতনের অভিযোগে থানায় মামলা
বক্তারা বলেন, হামিদ খান শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। চার দশক ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর অবদান বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে সহকর্মীরা বিদায়ী শিক্ষককে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।





