তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রচেষ্ঠায়

নান্দাইলে তিন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণে ৫ কোটি টাকা বরাদ্দ

Sadek Ali
এবি সিদ্দিক খসরু, নান্দাইল প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬ | আপডেট: ৬:০৫ অপরাহ্ন, ৩০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি'র ঐকান্তিক প্রচেষ্টায় ও তাঁর আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার গুরুত্বপূর্ণ ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ অনুমোদনের নির্দেশ দেন। গত ২১ জুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেক্স-১) মো: মেহেদী ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে নান্দাইলের দেওয়ানগঞ্জ ইসলামি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ, মুসুল্লি বালিকা উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণ ১ কোটি ৫৫ লাখ ও নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণ ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দের মাধ্যমে অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার এ খবর নান্দাইলে ছড়িয়ে পড়লে উক্ত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ উচ্ছাস বিরাজ করতে দেখা গেছে। এদিকে ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরের পরিচালন বাজেটের আওতায় উল্লেখিত বিদ্যালয় সমূহের একাডেমিক ভবন নির্মাণের তালিকাভুক্ত  করা হয়।উল্লেখ্য,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নান্দাইল নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই নান্দাইলের শিক্ষা ব্যবস্হাকে আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে সূদুর প্রসারী চিন্তা-চেতনা নিয়ে এগিয়ে যেতে দেখা গেছে। এছাড়াও তিনি নান্দাইলের অবকাঠামোগত উন্নয়ন (রাস্তা-ঘাট, ব্রীজ- কালভার্ট) মসজিদ, মাদ্রাসা, এতিমখানা উন্নয়ন সহ মানবিক কাজেও বিশেষ ভূমিকা পালন করে আসছেন বলে সুধীমহল মতপোষন করেন।

আরও পড়ুন: অবসরে গেলেন প্রবীণ শিক্ষক হামিদ খান