বগুড়া শহর এখন হকারদের দখলে, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি

Sadek Ali
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া শহরের চেলোপাড়া, ফতেহ আলী ব্রিজ এবং মাজার গেট থেকে সাতমাথা, থানা মোড়, বড়গোলা, খান্দার, কলোনি, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড, সুত্রাপুর, বাদুরতলা, পৌর পার্ক এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলোতে সড়কের বড় অংশ জুড়ে দিন দিন হকারদের দখলদারিত্ব বেড়েই চলেছে বলে অভিযোগ উঠেছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ ভোগান্তি সৃষ্টি করছে। যার ফলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয় জনসাধারণ। 

স্থানীয় জনসাধারণদের দাবি, ফুটপাত তো অবৈধ ভাবে দখল আছেই বটে, শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় সড়কের অধিকাংশ দখল করে ব্যবসা পরিচালনা করায় প্রতিনিয়ত যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-নির্মিত ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে একটি গুরুত্বপূর্ণ সেতু বা পথ হকারদের দখলে চলে যাওয়ার সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে। যদিও ছবিটি বাস্তব নয়, তবে অনেকের মতে এটি বর্তমান পরিস্থিতির প্রতীকি প্রতিফলন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন মাঝে মধ্যে নামমাত্র উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না। অভিযান শেষ হওয়ার কিছুখন বা কিছু দিনের মধ্যেই আবারও আগের অবস্থায় ফিরে এসেই অবৈধ ভাবে দখল করে।

আরও পড়ুন: ফেনী চেম্বার নির্বাচনে বিজয়ী সাব্বির-জুয়েলকে সংবর্ধনা

এতে সচেতন মহলের দাবি যে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত নজরদারি, কার্যকরী উচ্ছেদ অভিযান এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো ধীরে ধীরে সম্পূর্ণ ভাবে অবৈধ ভাবে দখল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা যায়।

এবিষয়ে বগুড়ার পুলিশ পরিদর্শক (প্রশাসন) শহর ও যানবাহন শাখা, সদর ট্রাফিক বিভাগ এর সালেকুজ্জামান খাঁন বক্তব্য প্রদান করেন যে, বগুড়া শহরের যানজটের মূল কারণ হচ্ছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অবৈধ দখলদারদের আধিপত্য বিস্তার। তাই এই অবৈধ দখলদারদের কবল থেকে ফুটপাত গুলোকে উদ্ধার করতে হবে এবং মুক্ত করতে হবে। আর এই অবৈধ দখলদার উচ্ছেদ এবং মুক্ত করতে বগুড়া ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের পাশাপাশি, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, অনন্যা আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সুশীল সমাজের স্থানীয় জনসাধারণ এবং জনপ্রতিনিধিদেরকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে। তবেই বগুড়া শহরকে যানজট মুক্ত এবং নিরসন করা সম্ভব হবে। শুধু ট্রাফিক বিভাগ কর্তৃপক্ষের পক্ষে একা এই শহরকে যানজট মুক্ত বা নিরসন করা সম্ভব নয় বলে জানান তিনি। 

আরও পড়ুন: যত্রতত্র ময়লা না ফেলার প্রতিজ্ঞা সবার হওয়া উচিত: সিডিএ চেয়ারম্যান