বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল দুই বন্ধু'র

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১২:১১ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: নরসিংদীতে এইচএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে ভূল প্রশ্নপত্র, ৬ শিক্ষক প্রত্যাহার

নিহত মোঃ সোলেমান সিকদার (২২), শরিয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে ও কাওসার হোসেন (২৮) কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে। সোলেমান সিকদার কেরানীগঞ্জে ব্যবসা, কাওসার হোসেন চাকরি করতো। এর সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে উঠে।

পুলিশ ও নিহত কাওসার হোসেনের চাচাতো ভাই মোহাম্মদ আলী শান্ত জানা গেছে, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমান সিকদার ও কাওসার দুই মোটরসাইকেল যোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা দেন। তারা মোটরসাইকেল যোগে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু কাওসার ও সোলেমান মারা যান।

আরও পড়ুন: আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হলেও চালক পালিয়ে গিয়েছে। এবিষয়ে আইনব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।